বিশ্বকাপ বাছাই ফেরানোর পথ খুঁজছে ফিফা

করোনার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে আন্তর্জাতিক ফুটবলে। ২০২২ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা এবং এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই এখনো শুরুই হয়নি। দুবার পিছিয়েছে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব। যা চিন্তা বাড়িয়েছে ফিফার। শুক্রবার ফিফার বার্ষিক কংগ্রেসে বাছাইপর্ব মাঠে ফেরানোর পথ খোঁজা হচ্ছে বলে জানায় ফিফা। একই আলোচনা সভায় নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরুর কথা ছিল মার্চে। কিন্তু তা পিছিয়ে আগামী মাস থেকে শুরু হচ্ছে। এছাড়া উত্তর আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব এ মাসের বদলে শুরু হবে আগামী বছর মার্চে। এশিয়ান অঞ্চলের বাছাইপর্বও কবে শুরু হবে তার নির্দিষ্ট কোনো দিন তারিখ এখনো দেওয়া হয়নি। তাই ২০২২ জানুয়ারিতে একটি বাড়তি আন্তর্জাতিক উইন্ডো বের করেছে ফিফা। এই সময়ে দুই ম্যাচের পরিবর্তে তিনটি করে ম্যাচ হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের বদলে এক ভেন্যুতেই ম্যাচ রাখার কথা ভাবছে ফিফা। এছাড়াও নভেম্বর-ডিসেম্বরের আন্তর্জাতিক উইন্ডোও ভালোভাবে ব্যবহারের চিন্তা করা হচ্ছে। নিজের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন ইনফান্তিনো। জানিয়েছেন ফিফার প্রয়োজনেই এবং ফুটবলের ভালোর জন্য সুইস অ্যাটর্নি জেনারেল মিচেল লাউবারের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন, অন্য বিষয়ে নয়। পাল্ট অভিযোগ করে ইনফান্তিতো বলেন, ফিফাকে কলুষিত করার জন্য এখনো কিছু পক্ষ প্রস্তুত হয়ে আছে। ইন্টারনেট।