মসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বন্ধুমহল

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্ধুমহল সামাজিক সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে তল্লা মসজিদের সামনে ৪১টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ব্যাগে ছিল চাল, আটা, ডাল, তেল, পেঁয়াজ, বিস্কুটসহ বিভিন্ন সামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেত্রী সেলিনা সুলতানা নিশিতা, যাত্রবাড়ী থানা বিএনপির সহসাধারণ সম্পাদক মো. ইসমাইল ভূঁইয়া তুহিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রস্তাবিত কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, ফতুল্লা থানা ছাত্রদল নেতা কায়েস আহমেদ পল্লব, শরিফ মাহমুদ শ্রাবণ রিয়াদ, ইফতেকার আহমেদ রাজু, রিয়াদ দেওয়ান, সাজ্জাদ হোসেন প্রমুখ।