জো বাইডেনের মন্তব্য

ট্রাম্পের সুপ্রিম কোর্ট পরিকল্পনা ক্ষমতার অপব্যবহার

যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি বিচারপতির পদ পূরণের অঙ্গীকার করেছেন। তবে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ গিন্সবার্গকে অপসারণে ট্রাম্পের পরিকল্পনা ছিল ক্ষমতার অপব্যবহার।
গত শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ গিন্সবার্গ ৮৭ বছর বয়সে মারা গেছেন। এ শূন্য পদ পূরণে ট্রাম্প তড়িঘড়ি করলেও ইতিমধ্যে তার দলের দুজন সিনেটর এর বিরুদ্ধে তাদের আপত্তি জানিয়েছেন। জো বাইডেন সুপ্রিম কোর্টে বিচারপতির শূন্য পদ পূরণে নভেম্বরের নির্বাচনের আগে ভোটাভুটিতে না যেতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বাইডেন গত রবিবার ফিলাডেলফিয়ায় বলেছেন, নির্বাচনের তিক্ত লড়াইয়ের মাঝে বিচারপতি নিয়োগ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে ট্রাম্প তার অপরিপক্ব রাজনৈতিক ক্ষমতার চর্চা করছেন। এমনকি প্রেসিডেন্ট যদি কাউকে মনোনয়ন দেনও তাহলে আমেরিকার জনগণের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন না করা পর্যন্ত সিনেটের তৎপর হওয়া ঠিক হবে না।