পঞ্চম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা

দ্বিতীয় অধ্যায় : ইবাদত

সংক্ষিপ্ত প্রশ্ন

১.         সালাতের দুটি আরকান লেখো।

২.         সালাত আদায়ের দুটি আহকাম লেখো।

৩.         কোন সময়গুলোতে তুমি সালাত আদায় করবে না?

৪.         সালাতের ওয়াজিব বাদ পড়লে তুমি কী করো?

৫.         মুসলমান হিসেবে তোমার এলাকার শ্রেষ্ঠ স্থান কী?

৬.         মসজিদের দুটি আদব লেখো।

৭.         অনাহারীর কষ্ট বুঝতে তুমি কোন ইবাদত করবে?

৮.         কোন ইবাদতের মাধ্যমে ধনী-গরিবের ব্যবধান লাঘব হয়?

৯.         নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কী করা উচিত?

১০.       হজের দুটি ফরজ কাজ লেখো।

১১.       কোরবানি কোন কোন নবীর ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে?

১২.       কোরবানির শিক্ষায় তুমি কী করবে?

১৩.       কোরবানির পশুর রক্ত ও বর্জ্য মাটিতে পুঁতে রাখবে কেন?

১৪.       তোমার জামা-কাপড় পরিষ্কার করতে কী করবে?

১৫.       বিভিন্ন ধর্মের লোকের সঙ্গে কীরূপ আচরণ করবে?

শূন্যস্থান পূরণ

১.         হজের প্রথম ফরজ হলো----বাঁধা।

২.         গুরুত্বের দিক দিয়ে ফরজের পরেই

----স্থান।

৩.         দুনিয়ার সব মসজিদই----ঘর।

৪.         কোরবানির সঙ্গে----ও অংশীদার হওয়া যায়।

৫.         সালামের মাধ্যমে----শেষ করা হয়।

৬.         দুনিয়ার মধ্যে আল্লাহতায়ালার কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো----।

৭.         রাসুল (সা.) রমজানকে----মাস বলে আখ্যায়িত করেছেন।

৮.         সব সম্পদের প্রকৃত মালিক----।

৯.         জাকাত দিলে----বৃদ্ধি পায়।

১০.       সালাত আদায়ের জন্য শরীর----থাকা প্রয়োজন।

১১.       মসজিদে আকসা----অবস্থিত।

১২.       সালাতের শেষ বৈঠকে----পড়তে হয়।

ডান বাম মিল

বাম পাশ

            ক. প্রতি একশত টাকার জাকাত হয়

            খ. আট শ্রেণির লোককে

            গ. যাদের জাকাত দেওয়া যায় তাদের বলে

            ঘ. জাকাত প্রদানে ধনী-দরিদ্রের

            ঙ. কিয়ামতের দিন সর্বপ্রথম

ডান পাশ

            ১. জাকাতের মাসারিফ।

            ২. বৈষম্য কমে যায়।

            ৩. তাকবির বলা ওয়াজিব।

            ৪. আড়াই টাকা।

            ৫. জাকাত দেওয়া যায়।

            ৬. কোরবানির উদ্দেশ্য।

            ৭. সালাতের হিসাব নেওয়া হবে।

উত্তর

সংক্ষিপ্ত প্রশ্ন

১.         সালাতের দুটি আরকান হলো

            ক. তাকবিরে তাহরিমা : আল্লাহু আকবর বলে সালাত শুরু করা এবং

            খ. কিরাত : কোরআন মজিদের কিছু অংশ পাঠ করা।

২.         সালাত আদায়ের দুটি আহকাম হলো

            ক. শরীর পাক-পবিত্র হওয়া।

            খ. সালাত আদায়ের স্থান পবিত্র হওয়া।

৩.         তিনটি সময়ে আমি সালাত আদায় করব না। যথা

            ক. ঠিক সূর্যোদয়ের সময়।

            খ. ঠিক দ্বিপ্রহরের সময়।

            গ. সূর্যাস্তের সময়।

৪.         সালাতের ওয়াজিব বাদ পড়লে আমি সাহু সিজদাহ দিয়ে সালাত শুদ্ধ করি।

৫.         মুসলমান হিসেবে আমার এলাকার শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ।

৬.         মসজিদের দুটি আদব হলো

            ক. পাক-পবিত্র শরীর ও পোশাক নিয়ে মসজিদে প্রবেশ করা।

            খ. মসজিদে কোনো অপ্রয়োজনীয় কথা না বলা।

৭.         অনাহারীর কষ্ট বুঝতে আমি ইসলামের মৌলিক ইবাদত সাওম পালন করব।

৮.         ইসলামের মৌলিক ইবাদত জাকাতের মাধ্যমে ধনী-গরিবের ব্যবধান লাঘব হয়।

৯.         নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছর শেষে সম্পদ হিসাব করে আল্লাহর নির্ধারিত আটটি খাতে জাকাত আদায় করা উচিত।

১০.       হজের দুটি ফরজ কাজ হলো

            ক. ইহরাম বাঁধা।

            খ. তওয়াফে জিয়ারত করা।

১১. কোরবানি হজরত ইবরাহীম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে।

১২.       কোরবানির শিক্ষায় আমি ত্যাগের মহিমায় উজ্জীবিত হব এবং পশুত্ব বর্জন করে মনুষ্যত্ব জাগিয়ে তুলব।

১৩.       পরিবেশ যাতে দূষিত না হয় তাই কোরবানির পশুর রক্ত ও বর্জ্য মাটিতে পুঁতে রাখব।

১৪.       জামা-কাপড় পরিষ্কার করতে আমি নিয়মিত সাবান দিয়ে এগুলো ধুয়ে ফেলব।

১৫.       বিভিন্ন ধর্মের লোকের সঙ্গে উদার, শ্রদ্ধা ও সহানুভূতিশীল এবং হৃদ্যতাপূর্ণ আচরণ করব।

শূন্যস্থান পূরণ

১. ইহরাম; ২. ওয়াজিবের; ৩. আল্লাহর; ৪. আকিকার; ৫. সালাত; ৬. মসজিদ; ৭. ধৈর্যের; ৮. মহান আল্লাহ; ৯. সম্পদ; ১০. পাক-পবিত্র; ১১. জেরুজালেমে; ১২. তাশাহহুদ

ডান বাম মিল

(ক+৪), (খ+৫), (গ+১), (ঘ+২), (ঙ+৭)