ষষ্ঠ অধ্যায় : বারিমন্ডল
বহুনির্বাচনী
১. দক্ষিণে এন্টার্কটিকা মহাদেশ বছরের সব সময় কীসে আচ্ছন্ন থাকে?
ক. ধোঁয়াতে খ. বরফে
গ. অন্ধকারে ঘ. কালো মেঘে
২. মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদ, নদী প্রভৃতি জলাশয়ের একত্রিত নাম কী?
ক. বৃহৎ জলাশয় খ. জলধি
গ. বারিমন্ডল ঘ. গুরুমন্ডল
৩. উত্তর গোলার্ধের উত্তর প্রান্তে কোন মহাসাগর অবস্থিত?
ক. ভারত মহাসাগর খ. উত্তর মহাসাগর
গ. প্রশান্ত মহাসাগর ঘ. দক্ষিণ মহাসাগর
৪. চারদিক স্থল দ্বারা বেষ্টিত পানিরাশিকে কী বলে?
ক. উপহ্রদ খ. হ্রদ
গ. মহাসাগর ঘ. উপসাগর
৫. মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে কী বলে?
ক. হ্রদ খ. উপসাগর
গ. সাগর ঘ. মহীসোপান
৬. বৈকাল হ্রদ কোথায় অবস্থিত?
ক. জাপানে খ. রাশিয়ায়
গ. আমেরিকা যুক্তরাষ্ট্রে ঘ. কানাডায়
৭. আফ্রিকায় যে হ্রদটি অবস্থিত তার নাম কী?
ক. বৈকাল খ. সুপিরিয়র
গ. ভিক্টোরিয়া ঘ. উপসাগরীয়
৮. তিনদিকে স্থল ও একদিকে জল দ্বারা বেষ্টিত জলরাশিকে কী বলে?
ক. হ্রদ খ. সাগর
গ. মহাসাগর ঘ. উপসাগর
৯. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কী?
ক. আটলান্টিক মহাসাগর
খ. প্রশান্ত মহাসাগর
গ. উত্তর মহাসাগর
ঘ. ভারত মহাসাগর
১০. প্রশান্ত মহাসাগরের আয়তন কত?
ক. ৮ কোটি ২১ লাখ বর্গ কিমি.
খ. ১৬ কোটি ৬০ লাখ বর্গ কিমি.
গ. ১৬ কোটি ২৫ লাখ বর্গ কিমি.
ঘ. ৬ কোটি ২৫ লাখ বর্গ কিমি.
১১. প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত?
ক. ৫,২৭০ মিটার খ. ৪,২৭০ মিটার
গ. ৩,২৭০ মিটার ঘ. ৫,২৯০ মিটার
১২. আটলান্টিক মহাসাগরের আয়তন কত?
ক. ২০ কোটি ৬০ লাখ বর্গ কিমি.
খ. ১৮ কোটি ৬০ লাখ বর্গ কিমি.
গ. ১৬ কোটি ৬০ লাখ বর্গ কিমি.
ঘ. ৮ কোটি ২৪ লাখ বর্গ কিমি.
১৩. গভীরতার দিক দিয়ে পৃথিবীর তৃতীয় মহাসাগর কোনটি?
ক. ভারত মহাসাগর খ. প্রশান্ত মহাসাগর
গ. দক্ষিণ মহাসাগর ঘ. আটলান্টিক মহাসাগর
১৪. আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা কত মিটার?
ক. ৪,২৭০ মিটার খ. ৩,৯৩২ মিটার
গ. ৩,৯৬২ মিটার ঘ. ৪,৭২০ মিটার
১৫. পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য আহরণ ক্ষেত্র কোনটি?
ক. হিমশৈল খ. সাগর
গ. মহাসাগর ঘ. মগ্নচূড়া অঞ্চল
১৬. সমুদ্রতলে সঞ্জিত কীসের দ্বারা মগ্নচূড়ার সৃষ্টি হয়?
ক. নুড়ি খ. কাকর
গ. বালি ঘ. সবকটি
উত্তর
১. খ, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. খ, ১১. খ, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ঘ
(বাকি অংশ আগামীকাল)