অনশন ভাঙলেন সিপিবি নেত্রী জলি তালুকদার

যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত নেতার সঠিক বিচারের আশ্বাসে অনশন ভাঙলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদার। গতকাল সোমবার সন্ধ্যায় পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনশনরত এই নারী নেত্রীর অনশন ভাঙান সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলামসহ জ্যেষ্ঠ নেতারা।

সিপিবি নেতারা জানান, সন্ধ্যার দিকে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ জ্যেষ্ঠ নেতারা কার্যালয়ে গিয়ে জলি তালুকদারের অনশন ভাঙান। এইক সঙ্গে সিপিবির ঢাকা মহানগর কমিটির নেতা জাহিদ হোসেন খানের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ দলের কেন্দ্রীয় কমিটিতে শুনানি এবং বিচারের আশ্বাস দেন। কয়েক দিনের মধ্যে অভিযোগের শুনানি করা হবে। পাশাপাশি এর আগে ঢাকা মহানগর কমিটির শুনানিতে অভিযুক্ত ওই নেতা কীভাবে পার পেয়েছিলেন, সে বিষয়ে সুষ্ঠু তদন্ত করার আশ্বাসও দেওয়া হয়। এরপরই ভুক্তভোগী জলি তালুকদার অনশন ভাঙেন।