ইউরোপিয়ান ইউনিভার্সিটি

ট্রেজারার হলেন মো. মোশারফ হোসেন সরকার

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ২০ সেপ্টেম্বর, অধ্যাপক মো. মোশারফ হোসেন সরকার ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে যোগদান করেছেন।

মো. মোশারফ হোসেন সরকার ২০১৬ সাল থেকে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে অধ্যাপনার পাশাপাশি ভারপ্রাপ্ত ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক ও আর্থিক ক্ষেত্রে প্রায় ২৫ বছরের অধিক অভিজ্ঞতা রয়েছে তার। তিনি একজন এফসিজিএ এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিশেষজ্ঞ। বিভিন্ন সরকারি সংস্থার হিসাব ও আর্থিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। বিজ্ঞপ্তি।