নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে সরকার : সাইফুল

সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার নৈতিক জোর ও শক্তি হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘যৌক্তিক ও ন্যায্য সমালোচনাকেও সরকার সহ্য করতে পারছে না।’ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে নারী নিপীড়নের হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার ও একের পর এক মামলায় হয়রানি ও নিপীড়নমূলক তৎপরতার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ডাকসুর নির্বাচিত ভিপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিপীড়নের যে পন্থা গ্রহণ করা হয়েছে তা রীতিমতো ন্যক্কারজনক।

নূরকে হয়রানি ও নিপীড়নের এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এসব তৎপরতা সরকারের শক্তির পরিচয় নয় বরং তাদের হীনমন্যতার নজির।