নাইট রাইডার্স রঙে সাজলো বুর্জ খলিফা (ভিডিও)

চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামার আগে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স- কেকেআর’কে স্বাগত জানাল বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ খলিফা। এলইডি বাতিতে ফ্র্যাঞ্চাইজিটির রঙে সেজে স্বাগত জানানো হয়েছে দিনেশ কার্তিকদের।

এ ব্যাপারে নাইট রাইডার্স টুইটার পেজে লিখেছে- “আগামীকাল (বুধবার) ঝলকানির আগে এখানে পর্দা উঠল! শীর্ষে ওঠার পথে আমরা থামব না। ধন্যবাদ বুর্জ খলিফা, কেকেআরের রঙে সাজার জন্য।”

বুধবার বাংলাদেশ সময় রাত আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কেকেআর।

আসরে এটি কেকেআরের জন্য প্রথম হলেও মুম্বাইয়ের জন্য দ্বিতীয়। এর আগে ১৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৫ উইকেটে হেরেছিল তারা।

আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে অতীত দ্বৈরথে অনেক পিছিয়ে কেকেআর। গত ২৫টি লড়াইয়ের মধ্যে মাত্র ছয়বার জয় পেয়েছে দলটি।