মির্জাপুরে চিকিৎসক দম্পতিসহ ৬ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক দম্পতিসহ নতুন করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় ৪৯০ জন করোনা সংক্রমিত হলেন।

বুধবার দুপুরে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন শনাক্তকৃত ব্যক্তিরা হলেন- মির্জাপুর সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সাকমো) ডা. আলম মিয়া (৫৭) ও তার স্ত্রী পারভীন বেগম (৫১), বানাইল ইউনিয়নের ভররা গ্রামের মনির হোসেন (৩০), মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সদস্য জিতেন্দ্র কুমার (৫৭), পৌর এলাকার কুমারজানী গ্রামের জয় প্রকাম নন্দী (৩৯), একই গ্রামের এক বৃদ্ধ রঞ্জিত কুমার দত্ত (৬৬)।

মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৪৩২ জন এবং বাকি ৫২ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।