কাশবনে ঘুরতে যাওয়া তরুণীকে শ্লীলতাহানির ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কাশবনে ঘুরতে গিয়ে এক তরুণী স্থানীয় বখাটেদের শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

ওই তরুণীকে শ্লীলতাহানির একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে 'উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া' নামের ফেসবুক পেইজে ওই তরুীকে শ্লীলতাহানির একটি ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, বোরকা পরা ওই তরুণী শহরের পুনিয়াউট এলাকার কাশবনে ঘুরতে যান। সেখানে তাকে স্থানীয় তিন-চার বখাটে উত্ত্যক্ত করছেন। তরুণীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে যায় তারা। এ অবস্থায় ওই তরুণী বখাটেদের পায়ে ধরে বড় ভাই ডেকে কাকুতি-মিনতি করেন। কিন্তু তারা মেয়েটির বোরকা খোলার চেষ্টা করে, জড়িয়ে ধরে গালিগালাজ করে। 

ফেইসবুক পোস্টে বখাটেদের একজনের নাম রহিম বলে উল্লেখ করা হয়েছে। সে শহরের ছয়বাড়িয়া এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ জড়িতদের ধরতে কাজ করছে।