ত্রয়োদশ অধ্যায় : আলো
বহুনির্বাচনী
১. দুটি স্বচ্ছ মাধ্যমে বিভেদতলে আলোকরশ্মির দিক পরিবর্তন হলে তাকে কী বলে?
ক. প্রতিফলন খ. প্রতিসরণ গ. পোলারণ ঘ. অপবর্তন
২. আলো এক মাধ্যম থেকে ভিন্ন অন্য স্বচ্ছ মাধ্যমে কীভাবে যাওয়ার সময় গতিপথের দিক পরিবর্তন হয় না?
ক. লম্বভাবে খ. তীর্যকভাবে
গ. ৪৫ ডিগ্রি কোণে ঘ. বেশি তির্যকভাবে
৩. আলোর প্রতিসরণের জন্য কয়টি মাধ্যমের প্রয়োজন হয়?
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি
৪. আলোর প্রতিসরণ কয়টি নিয়ম মেনে চলে?
ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৫. বাইরে থেকে আমরা পানিতে থাকা একটি মাছের কোন ধরনের বিম্বটি দেখতে পাই?
ক. অবাস্তব প্রতিবিম্ব খ. বাস্তব প্রতিবিম্ব
গ. সদ প্রতিবিম্ব ঘ. অবাস্তব ও বাস্তব প্রতিবিম্ব
৬. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি?
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি
৭. নিচের কোনটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য সত্য?
ক. আপতন কোণ > প্রতিফলন কোণ
খ. আপতন কোণ > সংকট কোণ
গ. আপতন কোণ < সংকট কোণ
ঘ. আপতন কোণ = সংকট কোণ
৮. নিচের কোনটি একটি নমনীয় যন্ত্র?
ক. টেলিস্কোপ খ. ম্যাগনিফাইং গ্লাস
গ. মোবাইল ফোন ঘ. অপটিক্যাল ফাইবার
৯. উপযুক্ত ফ্রেমে আবদ্ধ উত্তল লেন্সকে কী বলে?
ক. পঠন কাচ খ. ভোল্টমিটার
গ. অপটিক্যাল ফাইবার ঘ. টেলিস্কোপ
১০. চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?
ক. কৃষ্ণম-ল খ. শ্বেতম-ল গ. কর্ণিয়া ঘ. আইরিস
১১. কোন ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়?
ক. টেলিকমিউনিকেশন্স খ. এগ্রিকালচার
গ. ফিশারিজ ঘ. খেলাধুলা
১২. অপটিক্যাল ফাইবারে আলোকরশ্মির কী ঘটে?
ক. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন খ. প্রতিসরণ
গ. প্রতিফলন ঘ. প্রতিবিম্ব সৃষ্টি
১৩. আলোক চিত্রগ্রাহী প্লেটের কোথায় বেশি রুপা জমা হয়?
ক. লক্ষ্যবস্তুর উজ্জ্বল অংশে খ. প্রতিবিম্বের ঝাপসা অংশে
গ. ডেভেলপারে ঘ. স্নাইডের মুখে
১৪. অক্ষিগোলকের বাহিরের সাদা, শক্ত ও ঘন আঁশযুক্ত অস্বচ্ছ আবরণ বিশেষকে কী বলে?
ক. শ্বেতম-ল খ. কর্ণিয়া গ. কোরয়েড ঘ. আইরিস
১৫. কর্ণিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংশপেশিযুক্ত গোলাকার ছিদ্রপথকে কী বলে?
ক. কোরয়েড খ. রেটিনা গ. আইরিস ঘ. তারারন্ধ্র
১৬. কোনটির কার্যপ্রণালি ছবি তোলা ক্যামেরার মতো?
ক. মানব চক্ষুর খ. টেলিস্কোপের
গ. আয়নার ঘ. অণুবীক্ষণ যন্ত্রের
১৭. ক্যামেরার শাটারের সঙ্গে মানব চক্ষুর কোন অংশ তুলনীয়?
ক. চোখের মণি খ. চোখের পাতা
গ. অ্যাকুয়াস হিউমার ঘ. ভিট্রিয়াস হিউমার
১৮. ক্যামেরায় কীসের সাহায্যে প্রতিবিম্ব উজ্জ্বল করা হয়?
ক. শাটার খ. ডায়াফ্রাম গ. ক্যামেরা লেন্স ঘ. চিত্রগ্রাহী পেট
১৯. ক্যামেরার ফিল্মের ওপর কীসের প্রলেপ থাকে?
ক. জিংক সালফেট খ. সোডিয়াম সালফেট
গ. সিলভার হ্যালাইড ঘ. সোডিয়াম হ্যালাইড
২০. চোখের শ্বেতমন্ডল মূলত
ক. আলোকগ্রাহী পর্দা খ. গোলাকার ছিদ্রপথ
গ. অস্বচ্ছ আবরণ ঘ. কর্ণিয়া
উত্তর
১. খ ২. ক ৩. খ ৪. খ ৫. ক ৬. খ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. গ