নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই প্রজ্ঞাপনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দার রহমানকে। অপরদিকে কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান এর আগে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।