যানবাহনের ফিটনেস পরীক্ষা

টেস্টিং সেন্টার বাড়ানোর নির্দেশ হাইকোর্টের

চলাচলের উপযুক্ত নয় সড়কে এমন গাড়ি চলছে কি না তা পর্যবেক্ষণের জন্য সারা দেশে যানবাহন ফিটনেস টেস্টিং সেন্টার বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ নির্দেশনা দেয়। আদেশের দুই মাসের মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-কে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দেশের সড়কে প্রায় ৪০ লাখ গাড়ি চলাচল করে। কিন্তু সেগুলোর ফিটনেস পর্যবেক্ষণে ফিটনেস টেস্টিং সেন্টারের সংখ্যা অপ্রতুল।