কুকুর অপসারণ নিয়ে ১৫ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিবৃতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক কুকুর অপসারণ প্রক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১৫ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। গতকাল বৃহস্পতিবার নাসির উদ্দীন ইউসুফ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ডা. সারওয়ার আলী, আলী যাকের, অধ্যাপক আবদুস সেলিম, মামুনুর রশীদ, অধ্যাপক শফি আহমেদ, মফিদুল হক, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, মান্নান হীরা, শিমূল ইউসুফ, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ ও মাসুম রেজা।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তে ঢাকা দক্ষিণ থেকে নিষ্ঠুরভাবে কুকুর অপসারিত হচ্ছে। অপসারণকালে মাত্রাতিরিক্ত সিডেটিভ শরীরে প্রবেশ করিয়ে অর্ধমৃত কুকুরগুলোকে মাতুয়াইল বর্জ্য নিক্ষেপ স্থলে ফেলে দিয়ে আসছে। এতে বিপুলসংখ্যক কুকুরের মৃত্যু হচ্ছে। আমরা এ হত্যাকা-ের তীব্র নিন্দা জানাই।