আহমদ শফীর মৃত্যু নিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্যপ্রয়াত আমির শাহ আহমদ শফীর মৃত্যু ও হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের আন্দোলন নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষক সমিতি।

শুক্রবার বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের আহমদ শফীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে তারা আট দফা দাবি উত্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি নুরুল আমিন, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরামমাওলানা মুখলেছুর রহমান কাসেমী, মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী, মাওলানা রেজাউল করিম, মাওলানা আতাউর রহমান আতিকী প্রমুখ।

তারা বিচারবিভাগীয় তদন্ত ছাড়াও হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের হাতে কক্ষ ভাঙচুরসহ বিভিন্ন বিষয়ে তদন্তের দাবি জানান।