গত মার্চ থেকে এ পর্যন্ত মোট ১১ হাজার ৯৭৮ জন সশস্ত্র বাহিনীর সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫৮ জন। মৃতদের মধ্যে সশস্ত্র বাহিনীতে কর্মরত ১৫, অবসরপ্রাপ্ত সামরিক সদস্য ১২৮, অসামরিক সদস্য ১৫ জন। গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর বিজ্ঞপ্তিতে আরও জানায়, করোনায় আক্রান্ত ১১ হাজার ১৯৪ জন সদস্য সুস্থ হয়ে নিজ কর্মস্থল ও আবাসস্থলে ফিরেছেন। বর্তমানে বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৬২৬ জন সদস্য চিকিৎসাধীন আছেন।