রাজধানীতে মাদক বিক্রি-সেবনের দায়ে গ্রেপ্তার ৪৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৩১ পিস ইয়াবা, ১৪০ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ৭১২ গ্রাম গাঁজা, ২১৩ বোতল ফেনসিডিল ও ৫০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।