প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকের আত্মহত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে হওয়ায় সুইসাইড নোট লিখে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে ফাঁসিতে ঝুলে রাকিব ইসলাম (২১) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।

শুক্রবার গভীর রাতে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেঙ্গাইল এলাকার মো. হাবিবুল্লাহর ছেলে। রাকিব কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। তারা সপরিবারে মিজমিজি দক্ষিণপাড়া এলাকার ভাড়া থাকত।

নিহতের ছোট বোন রাকিকা জানায়, একই এলাকার এক মেয়ের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে রাকিবের প্রেম ছিল। গত শুক্রবার ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়। এর পরে একটি চিরকুট লিখে মা-বাবাসহ সকলের কাছে ক্ষমা চেয়ে রাতেই  গোপনে আত্মহত্যা করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, খবর পেয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ১ টা থেকে ৩ টার মধ্যে সে আত্মহত্যা করে। চিরকুটটি নিয়ে তদন্ত চলছে।