রাজধানীর দক্ষিণ কমলাপুরে ক্রিকেট খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফেরদৌস হাসান শুভ (২০) নামের এক কলেজছাত্র মারা গেছেন। শুভ বিএফ শাহীন কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
শুভ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মসিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। তিন ভাইয়ের মধ্যে শুভ ছিলেন বড়।
প্রতিবেশী শাহাদৎ হোসেন ফাহিম জানান, তারা দুপুর ১২টা থেকে বাসার সামনেই গলির রাস্তায় ক্রিকেট খেলছিলেন। তখন একটি বাড়ির টিনের চালে বল আটকে যায়। শুভ বিদ্যুতের পোল দিয়ে বল আনতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।