রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে রিহ্যাব সভাপতি

‘রূপায়ণ সিটি উত্তরা’ -ঢাকা শহরের ভেতরে রূপায়ণের এমন একটি প্রকল্প হয়েছে এটাই আশ্চর্য ব্যাপার উল্লেখ করে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেছেন ‘আমার কাছে মনে হচ্ছে রূপায়ণ সিটি উত্তরাতে যারা বসবাস করবে তারাও কিন্তু প্রকৃত অর্থে গেটেড কমিউনিটির মানুষ যে ধরনের সুযোগ সুবিধা পাবে তারাও এখানে সেই সুবিধা পাবে’।

সম্প্রতি দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল এবং ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।

রিহ্যাব সভাপতি বলেন, রূপায়ণ সিটির নাম আমরা অনেক দিন ধরে শুনছিলাম, আমরা মূলত আজকে এখানে এসেছি  রূপায়ণ যে গেটেড কমিউনিটি তৈরি করেছে সেটি সরেজমিনে দেখার জন্য । আসলে এখানে না আসা পর্যন্ত শুধু মাত্র প্রেজেন্টশন দেখে এই সিটিকে বোঝা সম্ভব নয়। এখানে আসার পরে আমরা দেখতে পেরেছি উনি কী ধরনের পদক্ষেপ নিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা বিদেশে যে ধরনের গেটেড কমিউনিটি দেখে এসেছি এখানেও কিন্তু ঠিক একই ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ইউনিক ডিজাইন করা হয়েছে। আমার বিশ্বাস এটি একটি ব্যবসা সফল প্রকল্প হবে। পাশাপাশি এই প্রকল্প অন্যান্য ডেভলপারদের উৎসাহী করবে।

সরকার ও রাজউককের কাছে আহ্বান জানিয়ে  তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে সরকার ও রাজউককে বলতে চাই আপনারা আমাদের সদস্যদের বড় বড় জমি এলোটমেন্ট হিসেবে দেন, আমরা সেখানে এই ধরনের কমিউনিটি গড়ে তুলতে চাই, যেটা আসলেই হবে আগামী প্রজন্মের বসবাসের জায়গা ।

এ সময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে, রিহ্যাব তাদের সদস্যদের নিয়ে রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছে এবং এই স্বীকৃতি দিয়েছে যে, রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশ তথা ঢাকার মধ্যে সব থেকে আধুনিক শহর।

 তিনি আরও বলেন, এই শহরে ( রূপায়ণ সিটি উত্তরাতে) জীবন ও জীবিকার জন্য সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। রিহ্যাবের এই স্বীকৃতি আমাদের সামনে কাজ করার জন্য আরও অনুপ্রেরণা দিবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা, রিহ্যাবের পরিচালক আসাদুর রহমান জোয়ার্দার, মো. শাকিল কামাল চৌধুরী, ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী, তৌহিদা সুলতানা, প্রকৌশলী মো. মহিউদ্দিন সিকদার, সেলিম রাজা পিন্টু প্রমুখ।  

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা গড়ে উঠেছে ১৩৪  বিঘা জমিতে। এর ৬৩ শতাংশ জায়গাই ফাঁকা। বিশুদ্ধ অক্সিজেনের জোগানেই এ ব্যবস্থা। আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রোরেল ও বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) মতো নানা অবকাঠামো সংলগ্ন হওয়ায় রূপায়ণ সিটি উত্তরা হয়ে উঠেছে বিনিয়োগকারীদের স্বর্গরাজ্য। ভবিষ্যৎ ঢাকার প্রাণকেন্দ্রের ওয়ান্ডারল্যান্ড বলা যায় এই গেটেড কমিউনিটিকে।

কমিউনিটি ক্লাব, মসজিদ, খেলার মাঠ, স্কুল, সাড়ে ৬ কিলোমিটার  জগিং ট্র্যাক ও গাড়ি চলাচলের পৃথক রাস্তা- সবই মিলছে একই গেটের মধ্যে।  রূপায়ণ সিটি উত্তরার প্রিমিয়াম কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাই ভিলা, বিপণন কেন্দ্র, অফিস স্পেস, শিক্ষা প্রতিষ্ঠানসহ রয়েছে জীবনের প্রয়োজন মেটানোর সব আয়োজন।