নবম-দশম শ্রেণি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : নিরীহ বাঙালি

রোকেয়া সাখাওয়াত হোসেন

১. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

ক. পদ্মরাগ   খ. সঞ্চিতা   গ. দত্তা   ঘ. মৃত্যক্ষুধা

২. রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. বরিশাল                     খ. নোয়াখালী

গ. রংপুর            ঘ. ব্রাহ্মণবাড়িয়া

৩. রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৮০  খ. ১৮৮২  গ. ১৮৮৪  ঘ. ১৮৮৬

৪. রোকেয়া কার প্রেরণায় সাহিত্যচর্চা শুরু করেন?

ক. ভাইয়ের  খ. বোনের  গ. বাবার  ঘ. স্বামীর

৫. রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে ইন্তেকাল করেন?

ক. ১৯৩০  খ. ১৯৩১  গ. ১৯৩২  ঘ. ১৯৩৩

৬. রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে আমাদের অন্যতম ব্যবসা কী?

ক. ধান্য ত-ুলের   খ. খাঁটি সোনার

গ. রুপার            ঘ. পাস বিক্রয়

৭. রোকেয়া রচিত গ্রন্থগুলো হলো

i. পদ্মরাগ, অবরোধবাসিনী

ii . সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী

iii . মতিচুর, সুলতানার স্বপ্ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৮. রাজ্য স্থাপন করা অপেক্ষা কোনটি সহজ?

ক. শোকসভায় সভ্য হওয়া

খ. বি এস সি পাস করা

গ. রায়বাহাদুর উপাধি লাভ

ঘ. রাজা উপাধি লাভ

৯. যেখানে ভারতবর্ষ একটা উপন্যাস সেখানে বাঙালিকে লেখিকা কী মনে করেন?

ক. শিক্ষিত সমাজ খ. বিবেক

গ. হীরামানিক      ঘ. নায়িকা

১০. ধনবৃদ্ধির উপায় কয়টি?

ক. ৩     খ. ২      গ. ৪      ঘ. ৬

১১. ভারতবর্ষকে যদি একটি সরোবর মনে করেন তবে বাঙালি কী?

ক. নায়িকা  খ. শাপলা  গ. পদ্মিনী  ঘ. বৈঠকখানা

১২. ‘যদি ভারতবর্ষকে একটা সরোবর মনে করেন, তবে বাঙালি তাহাতে পদ্মিনী।’ উক্তিটিতে প্রকাশ পেয়েছে বাঙালির

i. স্বভাবসুলভ অলসতা

ii. আরামবিমুখতা

iii. নিতান্ত নিষ্ক্রিয়তা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii  গ. ii ও iii    ঘ. i, ii  ও  iii

১৩. মিল্ক অব রোজ কী?

ক. দুধের সামগ্রী

খ. সৌন্দর্যবর্ধক সামগ্রী

গ. শক্তিবর্ধক সামগ্রী

ঘ. ভুঁড়িরোধক সামগ্রী

১৪. দিব্যাঙ্গনা শব্দের অর্থ কী?

ক. রূপসী                        খ. হুরপরী

গ. পেত্নি                      ঘ. ক ও খ

১৫. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালির কোনবিষয় সম্বন্ধে অধিক বলা নিষ্প্রয়োজন বলেছেন?

ক. রুচিবোধ                    খ. আচার-ব্যবহার

গ. শারীরিক সৌন্দর্য          ঘ. পোশাক-পরিচ্ছদ

১৬. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাকে মূর্তিমান কাব্য বলেছেন?

ক. নারীকে                      খ. পুরুষকে

গ. বাঙালিকে       ঘ. ইংরেজদের

১৭. বেগম রোকেয়া মস্তিষ্ক উর্বর করা বলতে কী বুঝিয়েছেন?

ক. বিদ্যা জাহির করা খ. মাথা খাটানো

গ. সৃজনশীল হওয়া     ঘ. মেধার বিকাশ ঘটানো

১৮. বিধাতা বাঙালিকে নবনীর কোন গুণ দিয়ে গড়েছেন?

ক. কোমলতা       খ. মাধুরী

গ. তরলতা                      ঘ. সৌরভ

১৯. বাঙালির নারীরা কেমন বলে লেখিকা মতপ্রকাশ করেছেন?

ক. ভদ্র               খ. রুচিশীল

গ. লজ্জাবতী        ঘ. প্রতিবাদী

২০. বাঙালির গুণের কথা লিখতে হলে কী পরিমাণ মসী কাগজ ও অক্লান্ত লেখকের আবশ্যক?

ক. এক কোটি      খ. একশ

গ. অনন্ত             ঘ. এক হাজার কোটি

২১. বাঙালি অতিশয় সুকুমারী ললিতারা কী ব্যবহার করেন?

ক. বেনারসি শাড়ি

খ. সিল্কের শাড়ি

গ. হাওয়ার শাড়ি  

ঘ. জামদানি শাড়ি

২২. প্রবন্ধে লেখক নারী পুরুষের প্রাত্যহিক জীবনাচারকে কীভাবে বর্ণনা করেছেন?

ক. নির্মমভাবে

খ. হাস্য-রসাত্মকভাবে

গ. বিদ্রুপ করে

ঘ. হুমকি দিয়ে

২৩. ‘ঝঞ্ঝাবাতে’ শব্দের অর্থ কী?

ক. তুফান                        খ. সাইক্লোন

গ. ঝঞ্ঝার বাতাসে ঘ. বিক্ষোভ

২৪. ‘কুন্তলীন’ ও ‘কুশলীন’ বলতে প্রবন্ধে কী বুঝানো হয়েছে?

ক. বডি স্প্রে        খ. তেলের ব্রান্ড

গ. স্নো-পাউডার    ঘ. লোশন

উত্তর

১. ক, ২. গ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. ঘ, ৭. ঘ, ৮. ঘ, ৯. ঘ, ১০. খ, ১১. গ, ১২. খ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. গ, ১৭. খ, ১৮. ক, ১৯. গ, ২০. গ, ২১. গ, ২২. খ, ২৩. গ, ২৪. খ