নদী নেবে, কে নেবে নদীকে? নদীকে জড়িয়ে নেওয়ার কথা তার দুই কুলের মানুষের। যে নদীকে অবলম্বন করে গড়ে উঠেছে সভ্যতা, সেখানকার সভ্য মানুষদের। কিন্তু নদীকে যারা নেয় তারা আসলে দখল করে নেয় নদীকে তারপর হত্যা করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ হারানো নদীপথ ও নদী রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে। তারা নদীকে তুলে দিতে চায় নদী প্রেমিক মানুষের কাছে।
সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধান এবং ইকরিমিকরি সাধারন মানুষের কাছে নদীর বিপন্নতা ও শিশুদের কাছে নদীর রূপ, প্রকৃতি তুলে ধরার জন্যে কাজ করছে।
বিশ্ব নদী দিবস ২০২০ উপলক্ষে ইকরিমিকরির বিশেষ আয়োজন সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধানের ১০০ নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী ‘নদী নেবে!’
এটি একযোগে প্রদর্শিত হবে : সদরঘাট, নারায়ণগঞ্জ, বরিশাল এবং চাঁদপুর নৌ বন্দরে। ২৭ সেপ্টেম্বর ঢাকা নদী বন্দর (সদরঘাট লঞ্চ টার্মিনাল) বিকাল চারটায় এর উদ্ধোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন কমডোর গোলাম সাদেক, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ। বিশেষ অতিথি স্থপতি ইকবাল হাবিব।