ইউএস-বাংলা এয়ারলাইনস ১ অক্টোবর থেকে ঢাকা-মাসকাট-ঢাকা রুটে সপ্তাহে দুটি শিডিউল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
বেসরকারি খাতের অন্যতম এয়ারলাইনস ইউএস-বাংলা কভিড-১৯ এ নির্দেশিত সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে মাসকাটে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে।
দুদিনই রাত ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাসকাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পরের দিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাসকাটে অবতরণ করবে। অপর দিকে মাসকাট থেকে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং সকাল সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস আন্তর্জাতিক রুট গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। খুব শিগগিরই সংস্থাটি অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে।
বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে বলেও জানায় সংস্থাটি।