সিলেটে এমসি কলেজের হোস্টেলে ছাত্রলীগ কর্মীদের কর্তৃক তরুণী ধর্ষণ, সাভারে দশম শ্রেণির ছাত্রীর খুন ও খাগরাছড়িতে ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদস্য ও শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১১টার দিকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীরা নেক্কারজনক ওই ঘটনায় জড়িতদের অনতিলম্বে গ্রেপ্তার করে তার ফাঁসি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা জেলা উত্তরের সভাপতি আসাদুল ইসলাম মুকুল বলেন, আজ আমাদের মা, বোনদের নিরাপত্তা নেই। অতীতের বিভিন্ন সময়ে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে অভিযুক্তদের লঘু শাস্তির ফলে বর্তমানে দেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই আমরা।
এ সময় জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি জোবায়ের আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম অভি ও সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনসহ অন্যান্য নেতারা।