সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ কর্র্তৃক স্বামীর সামনে স্ত্রীকে এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন নারীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্রদল এক দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল রবিবার ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুল সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সোমবার ঢাকা মহানগরসহ দেশের সব জেলা, মহানগর ও বিশ^বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।