মসজিদে বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর দেওয়া চেক পেল হতাহতের পরিবার

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত ৩৫ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পৌনে দুই কোটি টাকা বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবারপ্রতি পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ একেএম শামীম ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সময় এমপি শামীম ওসমান বলেন, যেকোনো সেক্টরেই এখন অনিয়মটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই অনিয়ম কে নিয়মে পরিণত করা একা রাষ্ট্রের পক্ষে সম্ভব না। এটা সবাই মিলে করতে হবে। যারা সিস্টেমের ভেতরে আছে তারাই তো সিস্টেম ভাঙে।