জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা দুজন অতিরিক্ত সচিবকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
অতিরিক্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে।