৪ই অক্টোবর থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে মেগা ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’। সপ্তাহে ৫ দিন; প্রতি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০মিনিটে দেখানো হবে এটি।
ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটির সংলাপ ও নাট্যরূপ দিয়েছেন মাহসুদুল হাসান শাওন এবং পর্ব পরিচালক হিসেবে আছেন রিন্টু পারভেজ। মুরাদ পারভেজ-এর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকটি এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের জীবন কাহিনির উপর নির্মিত হয়েছে। নাটকটিতে পারিবারিক নানাবিধ জটিলতা, পারস্পরিক অন্ত:কোন্দল ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কাহিনি, প্রেম, অভিসার এবং আজকের ড. মাহফুজুর রহমান হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। সূত্র অনুযায়ী নাটকটির দৈর্ঘ্য এক হাজার পর্ব।
নাটকটিতে অভিনয় করেছেন, নিলয় আলমগীর, জে এস হিমি, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, ওয়াহিদা মল্লিক জলি, খালেকুজ্জামান, অবাক রিয়াদ, কোহিনুর আলম, তাজিন আহমেদ, মারুফ রহমান, ম আ সালাম, তন্দ্রা শ্রাবণ, পাভেল ইসলাম, কানিজ ফাতেমা কাষেম, হারুনুর রশীদ, রবিউল মাহমুদ ইয়াং, আফরোজা আকতার, তাবাসুম মিথিলা, ফিরোজ তোহা, রোহানি সালসাবিল, জেরিন তাসমিন অন্তরা, আর এ রাহুল, তানভির মাসুদ, রিয়াজ রাজ, মুসা রুবেল, তাজমেরিন ইভানা, মানতাহা ওয়ারদা, মজির্না সুমি, দীপক কর্মকার, মাহমুদ আলম, সানিয়া চৌধুরী লাজুক, কামরুল সরকার, প্রাণেশ চৌধুরী, মাহসুদুল হাসান শাওন, মারিয়া মাইসা, আফরিন রাইসা, জাকারিয়া রাহি, আরিয়া অরিত্রা, শাহাদাত হোসেন সাগর, সুব্রত সাহা, রাজিব মজুমদার, জান্নাতুল তূর্ণা, নাহার লাবণী, এম আই জুয়েল, বিপুল দাস, সাগর শেখ, শেখ জ্যোতি, বিজয়, রাসেল, রুদ্র বিপ্লব।