২৭ সেপ্টেম্বর ৪০তম বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে সংস্থার সকল হোটেল-মোটেলের আবাসনের উপর একদিনের জন্য ২৭ পার্সেন্ট এবং মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৭ পারসেন্টসহ মোট ৫৪ পার্সেন্ট ডিসকাউন্ট প্রদান করা হয়েছে।
এদিন লাইভ কোচিং শো এবং বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য "গ্রামীণ উন্নয়নে পর্যটন " বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ও পরিচালক(পরিকল্পনা) বেগম আবেদা আকতার; পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল জনাব তৌফিক রহমান, টোয়াবের সভাপতি জনাব রাফিউজ্জামান, টোয়াবের সহসভাপতি জনাব শিবলুল আলম কোরেয়েশি সহ বিভিন্ন এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মো. জিয়াউল হক হাওলাদার, ব্যবস্থাপক, বাংলাদেশ পর্যটন করপোরেশন ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন দেশের নেত্রকোনার বিরিশিরি ও খালিয়াজুড়ি, সিরাজগঞ্জের কাজিপুর, শেরপুর জেলার গজনীতে এবং কুমিল্লায় গ্রামীণ পর্যটন উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করেছে। এগুলোর বাস্তবায়ন দ্রুত সম্পন্ন ও দৃশ্যমান হবে।
গ্রামীণ পর্যটন উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করাসহ কর্ম সংস্থা সৃষ্টি সহ আগামী ২০৩০ সাল নাগাদ এস,ডি,জি অর্জনে কার্যক্রম গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়।