ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘শেখ হাসিনার জন্যই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে, সংবিধান সমুন্নত হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে।’
গতকাল সোমবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে এসেছিলেন বলেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পেরেছি, বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করতে পেরেছি। দেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসতে পেরেছে এবং অসাম্প্রদায়িক রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে।