বিটিভির সাবেক মহাপরিচালক ওয়াজেদ আলী মারা গেছেন

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান (৭২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওয়াজেদ আলী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া সরকারপাড়া গ্রামের প্রয়াত আছমত আলী খানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নানা রোগে ভুগছিলেন ওয়াজেদ আলী। এক সপ্তাহ আগে অসুস্থতাজনিত কারণে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।