ইতালির এই ক্লাবের ১৪ জন করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে পর্যুদস্ত ইতালির ক্লাব জেনোয়া। খেলোয়াড়, স্টাফসহ নিজেদের ১৪ জন সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন জানিয়েছে সেরি আ’র ক্লাবটি।

যাদের কভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে, তাদের ক্ষেত্রে করোনা প্রটোকল অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেনোয়া। করোনার এই হানার ফলে শনিবার তোরিনোর বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ক্লাবটি।

এই অবস্থায় ম্যাচটি হবে কি-না তা এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি গত রোববার তাদের বিপক্ষে খেলে সংক্রমণ ঝুঁকিতে পড়ে গেছে নাপোলিও। ম্যাচটিতে নাপোলি জিতেছিল ৬-০ গোলে।

জেনোয়ার করোনা সংক্রমণের খবরে এখন নাপোলির খেলোয়াড় ও স্টাফদেরও করোনা পরীক্ষা হবে। সামনেই তাদের মুখোমুখি হওয়ার কথা জুভেন্টাসের।