মিকায়েল ইমেরকে ৬-০, ৬-২ ও ৬-৩-এ হারিয়ে ফরাসি ওপেনে শুভসূচনা করেছেন নোভাক জকোভিচ।
করোনার কারণে এবারের ফ্রেঞ্চ ওপেন একটু ভিন্ন। কিন্তু টুর্নামেন্টের রাজা কিন্তু পুরনো। আসরে ১২বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের শুরু দেখে তাই বলতে হয়। বেলারুশের ইগর গেরাসিমভকে সরাসরি সেটে ৬-৪, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে শুভসূচনা করেছেন লাল মাটির রাজা।
১৩তম ফেঞ্চ ওপেনের জন্য লড়ছেন নাদাল। এবার শিরোপা জিতলে ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী রজার ফেদেরারের পাশে বসবেন। আসর শুরুতে এবার ব্যবহৃত নতুন উইলসন টেনিস বল নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলন নাদাল। কিন্তু প্রথম রাউন্ডের ম্যাচে সেই বল নিজের আয়ত্তে নিতে কোনো অসুবিধা হলো না স্প্যানিশ তারকা। তাই এমন অনায়াসে জয়।
এছাড়া দ্বিতীয় দিন অঘটনের শিকার ফরাসি গায়েল মনফিলস। কাজাখস্তানের অবাছাই আলেক্সান্দার বুবলিকের কাছে ৬-৪, ৭-৫, ৩-৬, ৬-৩ ব্যবধানে হেরেছেন মনফিলস। নারী এককে সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা অল্পের জন্য স্লোভেনিয়ার তামারা জিদানেস্কের বিপক্ষে হার এড়ান (৭-৫, ৪-৬, ৮-৬)। ইতালিয়ান প্রতিপক্ষের কাছে প্রথম সেট টাইব্রেকারে হারলেও ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই ক্যারোলিন প্লিসকোভা।