ব্যবসা-বাণিজ্যের ওপর করোনার প্রভাব নিয়ে ওয়েবিনার

ব্যবসা-বাণিজ্যের ওপর করোনার প্রভাব নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অফ বিজনেস রিসার্চ আয়োজিত ওয়েবিনারে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন প্রবন্ধ উপস্থাপন করেছেন।

সম্প্রতি ‘ইমপ্যাক্ট অফ কোভিড-১৯ অন বিজনেস: দি বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক এই ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস রিসার্চ ব্যুরোর চেয়ারম্যান অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের অধ্যাপক ড.  মোহাম্মদ সালেহ জহুরও প্রবন্ধ উপস্থাপন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আক্তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের অধ্যাপক এবং বিজনেস রিসার্চ ব্যুরো এর পরিচালক ড. এস এম সোহরাব উদ্দিন অধিবেশনটি পরিচালনা করেছেন। ওয়েবিনারে বিভিন্ন অনুষদের সদস্য ও গবেষণা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।