পাবলিক টয়লেট থেকে ৫৫ ককটেল উদ্ধার, আটক ২

শরীয়তপুরের জাজিরার বিলাশপুর বাজারের পরিত্যক্ত পাবলিক টয়লেট থেকে ৫৫টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। আটকরা হলো উপজেলার মেহেরআলী মাদবরকান্দি গ্রামের আবদুল খালেক মাদবরের ছেলে রাসেল মাদবর (২৪) ও জানখারকান্দি গ্রামের মফিজ খাঁর ছেলে দেবু খাঁ (৩৩)।

শরীয়তপুর ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমানের নেতৃত্বে জাজিরার বিলাশপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাসেল ও দেবু নাে ওই দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিলাশপুর বাজারের পাবলিক টয়লেটে ককলেট লুকানো আছে। পরে সেখান থেকে চারটি বালতি থেকে ৫৫টি তাজা ককলেট উদ্ধার করা হয়।