যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার মা মারা গেছেন। গত সোমবার রাতে কারা ফটকে শেষবারের মতো দেখানো হয়েছে তার মায়ের মুখ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কারা কর্তৃপক্ষ পাপিয়ার মায়ের মরদেহ কাশিমপুরে মহিলা কেন্দ্রীয় কারাফটকের সামনে আনে সোমবার রাত ১০টার দিকে। পরে সেখানেই কারাবন্দি পাপিয়া তার মায়ের মুখটি শেষবারের মতো দেখেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান বিথী বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার জানান, সোমবার রাত ১০টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের গেটে পাপিয়ার মায়ের লাশ বহনকারী গাড়িটি এসে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে পাপিয়াকে কারাগারের গেটে নিয়ে তার মায়ের মরদেহ দেখানো হয়।