অবহেলার কারণে বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে : জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অবহেলা করার ফলে বৃদ্ধরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। কথায় কথায় আত্মহত্যা করছে, যৌন নিপীড়ন বাড়ছে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ‘মহামারী করোনা : প্রবীণদের নিয়ে ভাবনা’ শীর্ষক এক আয়োজনে এ কথা বলেন তিনি।

‘কর্মক্ষম থাকা সত্ত্বেও অনেক প্রবীণকে ‘সংকীর্ণ দৃষ্টিতে দেখা হচ্ছে’ এমন অভিযোগ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশে প্রায় ১ কোটি ৩০ লাখের মতো প্রবীণ রয়েছে। এদের অধিকাংশই উচ্চ শিক্ষিত। সমাজকে দেওয়ার মতো তাদের অনেক কিছু আছে। কিন্তু তাদের সংকীর্ণ দৃষ্টিতে দেখে কিছু আমলাকে সচিব থেকে সিনিয়র সচিব করা হলো। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার এসব নৈরাজ্য করছে।’