সুনামগঞ্জে দরিদ্রদের জন্য কমমূল্যে বিক্রি করা খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে পাচারকালে দুই উপজেলা থেকে ৬৮ বস্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গত বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দোয়ারাবাজার উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে পাচারকালে ৫৮ বস্তা চালসহ আটক করে উপজেলার পা-ারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের আরজ আলীর ছেলে মাসুক আলী (৪৫) ও একই গ্রামের আ. সামাদের ছেলে আনোয়ার হোসেন আনুকে (৩৫)।
এদিকে তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চালসহ আটক করা হয় একই ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের প্রভাত সরকার (৫৭) ও লামাগাঁও গ্রামের আলাল মিয়াকে (৪০)।
চালসহ আটক চারজনের বিরুদ্ধে দোয়ারাবাজার ও তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা হয়েছে বলে জানান দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম ও তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার।