কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর (৯১) মৃত্যুতে কুয়েত দূতাবাসের খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছে বিএনপির প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কুয়েত দূতাবাসে গিয়ে স্বাক্ষর করেন দলটির নেতারা। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল বলেন, প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য ড. এনামুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় তারা কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াতের সঙ্গেও কথা বলেন।