নবম অধ্যায় : আলোর ঘটনা
বহুনির্বাচনী
১. আলোর সরলরৈখিক পথকে কী বলে?
ক. আলোকরশ্মি খ. আলোকবৃত্ত
গ. আলোক রেখা ঘ. আলোক শিখা
২. কোনো বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে আসে তাকে কী বলা হয়?
ক. প্রতিফলন খ. প্রতিসরণ গ. আপতন ঘ. বিসরণ
৩. উজ্জ্বল বস্তু
i. জোনাকি পোকা ii. সূর্য iii. তারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৪. কোনো পৃষ্ঠে আলোর পতনকে কী বলে?
ক. প্রতিসরণ খ. আপতন গ. প্রতিফলন ঘ. প্রতিফলিত
৫. আলোর প্রতিফলন বেশি হয়
i. আয়নার ii. স্টিলের থালায় iii. কাগজে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৬. আলো যে কোণে দর্পণ থেকে প্রতিফলিত হয় তাকে কী বলে?
ক. প্রতিফলন কোণ খ. আপতন কোণ
গ. প্রতিসরণ কোণ ঘ. সবগুলো
৭. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে?
ক. দর্পণ খ. আপতন কোণ গ. প্রতিফলন ঘ. প্রতিসরণ
৮. ডুবোজাহাজ থেকে দেখার কাজে কী ব্যবহার করা হয়?
ক. অণুবীক্ষণ খ. দূরবীক্ষণ গ. পেরিস্কোপ ঘ. সবগুলো
৯. অমসৃণ তলে আলোর কী ধরনের প্রতিফলন ঘটে?
ক. নিয়মিত প্রতিফলন খ. ব্যাপ্ত প্রতিফলন
গ. সমান্তরাল প্রতিফলন ঘ. ব্যাপ্ত প্রতিসরণ
১০. পরিস্কোপ তৈরিতে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
ক. সম-উত্তল খ. সমতল গ. উত্তল ঘ. অবতল
১১. আলো সব সময় কোন পথে চলে?
ক. সরল খ. বক্র গ. বিক্ষিপ্ত ঘ. সবগুলোই
১২. কোনো বস্তু যখন সব আলো শোষণ করে নেয় তখন বস্তুটিকে কেমন দেখায়?
ক. কালো খ. সবুজ গ. সাদা ঘ. নীল
১৩. কোনো বস্তু থেকে আলো এসে চোখে পড়লে আমরা দেখতে পাই। এ ক্ষেত্রে নিচের কোন বিবরণগুলো সঠিক?
i. প্রতিফলিত হয়ে চোখে পড়ে
ii. অভিলম্বভাবে চোখে পড়ে
iii. বস্তুতে আলো পড়ে তা আমাদের চোখে ফিরে আসে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে আলোর কী ধরনের প্রতিফলন ঘটে?
ক. অনিয়মিত খ. নিয়মিত গ. ব্যাপ্ত ঘ. অভিসারী
১৫. আপতিত আলোকরশ্মি ও প্রতিফলিত আলোকরশ্মি পরস্পর
ক. লম্ব খ. উল্লম্ব গ. সমান্তরাল ঘ. অভিলম্ব
১৬. দর্পণে কোনটি ঘটে?
ক. প্রতিফলন খ. প্রতিসরণ গ. অপবর্তন ঘ. সবগুলো
১৭. সমতল দর্পণে কোনো বস্তুর পূর্ণ বিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতার
ক. সমান খ. বড় গ. কমপক্ষে অর্ধেক ঘ. যেকোনো মাপ
১৮. আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে কী ধরনের যন্ত্র তৈরি করা হয়?
ক. সরল অণুবীক্ষণ খ. পেরিস্কোপ
গ. ল্যাপক্রোস্কপ ঘ. হাইড্রোলিক
উত্তর
১. ক ২. ক ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ক ৭. ক ৮. গ ৯. খ ১০. খ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. গ