বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রী সেবাকে প্রাধান্য দিয়ে ২০১৪ সালের ১৭ জুলাই থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।
বর্তমান করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে ১ জুন থেকে ধারাবাহিকভাবে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে স্বল্প পরিসরে ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে গুয়াংজু, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাসকাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। কলকাতা, চেন্নাই, ব্যাংকক রুটে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার।
বর্তমানে ঢাকা থেকে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া আন্তর্জাতিক রুট গুলোতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা এয়ারলাইনস এর বিমান বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০।
অভ্যন্তরীণ রুটে ভ্রমণপূর্বক সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিশেষ করে হ্যান্ড গ্লাভস, মাস্ক, ফেসশিল্ড প্রদান করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ট্রাভেল করার সময় সকল ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
এছাড়া কক্সবাজারসহ অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্য হলিডে প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা।