বন্যার গাড়ি চলতে শুরু করল, পেছনে পেছনে ছুটছে একটি ছেলে। ছেলেটিকে অনেক দূরে ফেলে রেখে অল্প সময়ের মধ্যেই একটি বাড়িতে ঢুকল গাড়িটি।
বাড়িটা বেশ জাঁকজমক, রাজবাড়ীর মতো। বাড়ির মালিক জামিল হাসান। বন্যা তার স্ত্রী। সে সূত্রে বন্যাকে এ বাড়ির মালিকও বলা যায়।
তবে বন্যার সঙ্গে ছেলেটির কী সম্পর্ক? সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কাব্য বন্যা’।
মমর রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। সঙ্গে আছেন কল্যাণ কোরাইয়া।
‘কাব্য বন্যা’য় আরও দেখা যাবে, এত প্রাচুর্যের মাঝেও অনেক সময় বন্যার মনে হয় সে এ বাড়িতে বন্দিনী। জামিল সাহেব বিয়ে করার পর বাড়িতে তার আত্মীয়স্বজন খুব একটা আসেনি। বন্ধু-বান্ধবও কেউ না। তার কারণ তিনি বন্যাকে প্রচুর ভালোবাসেন। এ কারণেই তার মনে বন্যাকে হারানোর ভয়।
সম্পর্কের জটিল বুনন নিয়ে নির্মিত ‘কাব্য বন্যা’ প্রচার হবে রবিবার রাত ১১টায়, মাছরাঙা টেলিভিশনে।