বিস্ফোরক পরিদপ্তরের ১৮ সেবা অনলাইনে

এখন থেকে বিস্ফোরক পরিদপ্তরের সব সেবা অনলাইনে পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহায়তায় বিস্ফোরক পরিদপ্তর এই সেবা তৈরি করেছে। গতকাল শনিবার অনলাইন সেবা কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিস্ফোরক পরিদপ্তরের ওয়েব সাইটে গিয়ে সব আবেদন করা যাবে।

বিস্ফোরক পরিদপ্তরের অনলাইন ১৮টি সেবা হলোÑ পেট্রোলিয়াম শ্রেণির অন্তর্ভুক্ত প্রজ¦লনীয় রাসায়নিক পদার্থ আমদানিকরণের অনাপত্তি; সিলিন্ডার, সিলিন্ডারের ভাল্ব আমদানিকরণের লাইসেন্স; প্রজ¦লনীয় ও বিপজ্জনক পদার্থ আমদানিকরণের অনুমতি; গ্যাসাধার আমদানিকরণের পারমিট; খনিজ সম্পদ অনুসন্ধানে ব্যবহার্য বিস্ফোরক আমদানিকরণের লাইসেন্স ও পারমিট; নবায়ন সংশ্লিষ্ট আবেদন; পেট্রোলিয়াম শ্রেণির অন্তর্ভুক্ত প্রজ¦লনীয় তরলপদার্থ আমদানি ও মজুদকরণের লাইসেন্স; স্থলপথে বিস্ফোরক পরিবহনের লাইসেন্স; সর্বসাধারণের প্রদর্শনের জন্য আতশবাজির লাইসেন্স; এলপিজি  মজুদকরণ অথবা মজুদ ও সিলিন্ডারে উক্ত গ্যাস ভর্তি করার জন্য লাইসেন্স; বিস্ফোরক  ব্যবহারের জন্য স্বল্প মেয়াদে বা স্থায়ীভাবে ম্যাগাজিনে/বাঙ্কারে বিস্ফোরক অধিকারে রাখার লাইসেন্স; জলপথে বা আকাশপথে বিস্ফোরক পরিবহনের লাইসেন্স; গ্যাসাধারে গ্যাস (এলপিজি) মজুদকরণের লাইসেন্স; পরিবহন যানে গ্যাসপূর্ণ (এলপিজি ছাড়া অন্যান্য গ্যাস) আধার পরিবহনের লাইসেন্স; পরিবহন যানে এলপিজি পূর্ণ আধার পরিবহনের লাইসেন্স; মোটরযানের জ্বালানি হিসেবে সরবরাহের উদ্দেশ্যে ট্যাংকে পেট্রোলিয়াম মজুদের লাইসেন্স; নদী পথে (জলযানে) ট্যাংকারে পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্স; সড়ক পথে ট্যাংকারে পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্স।