গণস্বাস্থ্যের ইলেকট্রনিক ব্যাকিথেরাপি ক্যানসার সেন্টার স্থাপন

গণস্বাস্থ্য কেন্দ্রের ধানমণ্ডির নগর হাসপাতালে ইলেকট্রনিক ব্যাকিথেরাপি ক্যানসার সেন্টার স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার কেন্দ্রের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এটি দেশের প্রথম ইলেকট্রনিক ব্যাকিথেরাপি ক্যানসার সেন্টার। ব্যাকিথেরাপিতে রেডিয়েশন সমস্যা না থাকায় রোগীর বমিভাব ও অন্যান্য সমস্যা হয় না।