আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা মঙ্গলবার

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সোমবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় আমন্ত্রিত সম্মানিত নেতৃবৃন্দদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।