ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ‘টি-টোয়েন্টি ব্লাস্টে’ শিরোপা জিতেছে নটিংহ্যামশায়ার। প্রতিযোগিতায় এটি তাদের দ্বিতীয় শিরোপা।
রবিবার বৃষ্টিবিঘ্নিত ফাইনালে দলটি হারিয়েছে সারেকে।
বৃষ্টি বাধায় ১৬ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৭ রান তোলা সারে। লক্ষ্য তাড়া করতে নামা নটিংহ্যামশায়ার ১৬ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নয়।
অস্ট্রেলিয়ার ৩৭ বছর বয়সী অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান প্রথমে ৪ উইকেট নেন। পরে ২১ রান করে অপরাজিত থাকেন।
২০০৩ সাল থেকে কাউন্টিগুলোকে নিয়ে এই আসর হয়ে আসছে। এবারের রানার্সআপ সারে ছিল প্রথম আসরের চ্যাম্পিয়ন। নটিংহ্যামশায়ার প্রথমবার শিরোপা জিতেছিল ২০১৭-তে।
এদিন এজবাস্টনে ম্যাচ হয় তিনটি। আগে হয় দুটি সেমি-ফাইনাল। বৃষ্টির কারণে দুটি ম্যাচই ১১ ওভারে নেমে আসে। যেখানে গ্লস্টারশায়ারকে ৬ উইকেটে হারিয়ে সারে ও ল্যাঙ্কাশায়ারকে ৫ উইকেটে হারিয়ে নটিংহ্যামশায়ার ফাইনালে ওঠে ছিল।