গুলশানে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের এলিট সার্ভিস সেল

রাজধানীর গুলশানে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর এলিট সার্ভিস সেল উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কামরুল হাসান খন্দকার, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব (অর্থ প্রশাসন) মো. শওকত আলী, রাশমনো জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মঈন হামিদ, কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন, কোম্পানির ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম।