রামপুরায় পায়েল পাখির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরায় একটি বাসা থেকে পায়েল পাখি (২৩) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৬ টার দিকে পশ্চিম রামপুরার ওয়াবদা রোড জাহাজ বিল্ডিং এর পিছনে ২৯৩/ক নম্বর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পায়েল পাখি বরগুনার তালতলী উপজেলার নেওপাড়া গ্রামের শহিদুল হাওলাদারের মেয়ে। ওয়াপদা রোডের বাসাটির ৫তলার একটি রুমে তারা ২ বান্ধবী ভাড়া থাকতেন। নিহতের ছোট ভাই পাশের রুমে থাকতেন।

রুমমেট ইসরাত জানান, পুরান পল্টনে এশিয়া হোটেলের রিসিপসনে কাজ করতো পায়েল। আজ বিকেলে বিকেলে ইশরাত যখন বাসার বাইরে ছিলেন তখন পায়েলের ছোট ভাই রাব্বি হাসান তাকে ফোন দিয়ে জানায় পায়েল আপু অসুস্থ, তাড়াতাড়ি বাসায় আসেন। এর বেশি আর কিছু বলেনি। পরে ইশরাত দ্রুত বাসায় গিয়ে পায়েলকে গ্রিলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়ার ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হয়। কি কারণে সে গলাফ ফাঁস দিতে পারে তা জানাতে পারেনি কেউ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬ টায় পাঁচ তলা বাসাটির একটি রুম থেকে গ্রিলের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আর ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।