‘ভারতের বর্তমান সরকার যতদিন আছে, দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার সম্ভাবনা খুব কম।
পাকিস্তানের বিপক্ষে খেলার আগে বিসিসিআইকে সরকারের অনুমতি নিতে হয়। সেটাকে হিসেবে নিলে, পাশাপাশি ভারতের বর্তমান সরকার, তাদের দৃষ্টিভঙ্গি, বিশেষ করে পাকিস্তানকে নিয়ে তাদের মত... সব মিলিয়ে নিকট ভবিষ্যতে পাকিস্তান ভারতের সঙ্গে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে’ এমনটা মনে করেন পিসিবির সিইও ওয়াসিম খান। তাই ভারতকে বাদ দিয়ে এখন অন্য চারটি বড় দলকে পাকিস্তানে আনার ভাবনা পিসিবির। ‘২০২২ সালে ইংল্যান্ডকে আমাদের দেশে বরণ করে নেব, ২০২১ সালের জানুয়ারিতে নেব দক্ষিণ আফ্রিকাকে। তারপর নিউজিল্যান্ড আসবে, এরপর ২০২২ সালে অস্ট্রেলিয়াও আসবে’ এমনটাই ভাবছে পিসিবি। ‘অন্য দলগুলোকে অসম্মান না করেই বলি, এই চারটি বড় দল পাকিস্তানে আসাটা আমাদের প্রাপ্য, এমন কিছুর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি আমরা। পাকিস্তানে এসব সফর হওয়া ক্রিকেটের জন্যই দরকার’ বলেন ওয়াসিম খান। ইন্টারনেট।
২০০৯-এ শ্রীলঙ্কা সফরের সময় জঙ্গি হামলার পর থেকে ১০ বছর পাকিস্তানে কোনো দল সফর করেনি। পাকিস্তান তাদের ঘরের সিরিজ খেলেছে আরব আমিরাতে। গত বছর শেষের দিকে শ্রীলঙ্কা প্রথম এবং পরে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে যায় পাকিস্তানে।